Headline
দক্ষ যুবসমাজ গঠনে রায়পুরায় EARN প্রকল্পের যাত্রা শুরু কপ-৩১ সম্মেলনে ৫টি জরুরি উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর কপ৩১: জলবায়ু কূটনীতিতে বাংলাদেশ কতটা প্রস্তুত কপ-৩১ সম্মেলন : আশাবাদ সামান্যই শুরু হলো কপ-৩১, রেকর্ড উষ্ণতার পৃথিবীতে জলবায়ু সমাধানের সন্ধান কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেকার যুবদের কর্মসংস্থানে বাংলাদেশ ব্যাংক ও কর্মসংস্থান ব্যাংকের অংশগ্রহণ চুক্তি সুপার মডেল মারিয়া কিসপট্টার জন্মদিন আজ রায়পুরায় অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদন্ড কর্মসংস্থান ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ইকবাল, সম্পাদক জাহাঙ্গীর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

গাসিকে হাসান সরকারের পক্ষে কেন্দ্রীয় ছাত্রদলের গণসংযোগ

প্রতিনিধি :
প্রকাশকাল : বৃহস্পতিবার, ৩ মে, ২০১৮

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ২০দলীয় ঐক্যজোটের মনোনীত বিএনপির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকারের ধানের শীষ প্রতীকের পক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ মামুন,সাধারণ সম্পাদক আকরামুল হাসান ও সহ সভাপতি শেখ আহমেদ সাইমুমের নেতৃত্বে টঙ্গীতে গাজীপুর জেলা ছাত্রদলকে একিভূত করে মহানগরের ৫৭টি ওয়ার্ডে ছাত্রদলের নেতৃত্বে আলাদা নির্বাচনী কমিটি গঠন ও নগরীর ২৪নং ওয়ার্ডের ডুয়েট গেট থেকে সমরাস্ত্র কারখানার শেষপ্রান্ত অব্দি প্রচার মিছিলসহকারে সর্বস্তরের মানুষের মাঝে লিফলেট-নির্বাচনী ইশতেহার বিলি করা হয়।31841800_1206827816120635_1256331157314732032_n

তারা ভোটারদের নিকট অবরুদ্ধ গণতন্ত্র ও কারারুদ্ধ বেগম খালেদা জিয়ার মুক্তি,নগরবাসীর জীবন মানের উন্নয়ন মাদক-সন্ত্রাস মুক্ত বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যে ১৫মে’র নির্বাচনে হাসান উদ্দিন সরকারকে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার উদাত্ত আহবান জানান।

আজকের গণসংযোগে কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি এজমল হোসেন পাইলট,মুকিত লিঙ্কন,আতিক আল হাসান মিন্টু,সুজাউদ্দৌলা সুজা, সহ সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম,শফিক মিঠু,গণ শিক্ষা সম্পাদক গোলাম ফারুক,সাজেদুল ইসলাম,নাজমুল,মামুন সরকারসহ জেলা-মহানগরের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।31723364_1205514232918660_3477759814140952576_n

নেতৃবৃন্দ আগামী ১৫মে’র গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নেয়ার ঘোষনা দেন।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category