Headline
বেকার যুবদের কর্মসংস্থানে বাংলাদেশ ব্যাংক ও কর্মসংস্থান ব্যাংকের অংশগ্রহণ চুক্তি সুপার মডেল মারিয়া কিসপট্টার জন্মদিন আজ রায়পুরায় অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদন্ড কর্মসংস্থান ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ইকবাল, সম্পাদক জাহাঙ্গীর উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী সার্ক জার্নালিস্ট ফোরামের প্রতিনিধি দলের সাথে নেপালে বাংলাদেশ রাষ্ট্রদূতের সাথে মতবিনিময় রায়পুরায় বালু থেকে মূল্যবান খনিজ পৃথকীকরণের দাবি, উদ্ভাবন পরিদর্শনে এমপি কাঠমান্ডুতে আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন: যোগ দিচ্ছেন বাংলাদেশের আট সাংবাদিক আইজেসি গ্লোবাল মিডিয়া গ্রুপ ও সার্ক জার্নালিস্ট ফোরামের মধ্যে বৈশ্বিক সাংবাদিকতা সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর কর্মসংস্থান ব্যাংকের সিলেট বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

বেকার যুবদের কর্মসংস্থানে বাংলাদেশ ব্যাংক ও কর্মসংস্থান ব্যাংকের অংশগ্রহণ চুক্তি

প্রতিনিধি : / ১১৪ Time View
প্রকাশকাল : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

প্রেস বিজ্ঞপ্তি:

বেকার যুব ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থান এবং নতুন অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও কর্মসংস্থান ব্যাংকের মধ্যে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের ১ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিলের আওতায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতে প্রশিক্ষণপ্রাপ্ত ও বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন বেকার যুব ও যুব মহিলাদের ঋণ বিতরণের লক্ষ্যে এ চুক্তি করা হয়েছে।

চুক্তিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে কৃষি ঋণ বিভাগ-২-এর পরিচালক একেএম সাইদুজ্জামান এবং কর্মসংস্থান ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২-এর অতিরিক্ত পরিচালক মুহাম্মদ আনছারুল কবির, যুগ্ম পরিচালক তানজিয়া সুলতানা এবং কর্মসংস্থান ব্যাংকের মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম মিঞা, ঋণ ও অগ্রিম বিভাগের উপমহাব্যবস্থাপক মো. মশিউর রহমান, কেন্দ্রীয় হিসাব ও তহবিল ব্যবস্থাপনা বিভাগের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ জাকির হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ উদ্যোগের মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে প্রশিক্ষণ ও বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন বেকার যুব ও যুব মহিলাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category