শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

মুন্সীগঞ্জে কর্মসংস্থান ব্যাংকের ২৮৯তম টংগিবাড়ী শাখার উদ্বোধন

প্রতিনিধি : / ২০ Time View
প্রকাশকাল : রবিবার, ৭ জুন, ২০২৬

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে কর্মসংস্থান ব্যাংকের ২৮৯তম শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ মে ২০২৬) টংগিবাড়ীস্থ ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজির সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার।

কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ–২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার চৌধুরী। তিনি ব্যাংকের সার্বিক কার্যক্রম ও কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাংকের ভূমিকা সম্পর্কে অতিথিদের অবহিত করেন।

প্রধান অতিথির বক্তব্যে এবিএম আব্দুস সাত্তার বলেন, দেশের ব্যাংকিং খাতে নানা চ্যালেঞ্জ থাকলেও কর্মসংস্থান ব্যাংক তুলনামূলকভাবে ইতিবাচক অবস্থানে রয়েছে। তিনি এ অর্জন ধরে রাখার পাশাপাশি আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে আরও কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ড. এ এফ এম মতিউর রহমান বলেন, টংগিবাড়ী শাখার উদ্বোধন কর্মসংস্থান ব্যাংকের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। স্থানীয় যুবসমাজ, নারী উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে এ শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ তাঁর বক্তব্যে টংগিবাড়ীকে সম্ভাবনাময় এলাকা হিসেবে উল্লেখ করে বলেন, কৃষি, মৎস্য ও ক্ষুদ্র ব্যবসা খাতে আর্থিক সহায়তা ও প্রশিক্ষণ প্রদান করা হলে এ অঞ্চলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বলেন, ব্যাংকিং শুধু ব্যবসা নয়, বরং মানুষের কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের মাধ্যম। তিনি জানান, কর্মসংস্থান ব্যাংক নারীদের কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মো. হানিফ মিয়া এবং মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ও সাবেক অতিরিক্ত সচিব মো. মোস্তফা কামাল মজুমদার, উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা, মহাব্যবস্থাপক মাহমুদা ইয়াসমীন, মো. শফিকুল ইসলাম মিঞা, মো. আমিরুল ইসলাম, প্রধান কার্যালয়ের বিভাগীয় উপমহাব্যবস্থাপকবৃন্দ, ঢাকা বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তাসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।

অনুষ্ঠানের শেষে টংগিবাড়ী শাখার উদ্যোক্তাদের মাঝে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ ঋণের চেক বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category