শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

কর্মসংস্থান ব্যাংকের সিলেট বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধি : / ২৮ Time View
প্রকাশকাল : রবিবার, ৭ জুন, ২০২৬

কর্মসংস্থান ব্যাংক কর্তৃক গৃহীত ৯০ দিনের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে সিলেট বিভাগীয় কার্যালয়ের আওতাধীন সকল আঞ্চলিক ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক ও দ্বিতীয় কর্মকর্তাদের অংশগ্রহণে ব্যবসায়িক পর্যালোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) সিলেটের রেইনবো গেস্ট হাউজে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী এবং মহাব্যবস্থাপক মো. আমিরুল ইসলাম। সিলেট বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক খালেদ মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের আইন, গবেষণা ও উন্নয়ন বিভাগের উপমহাব্যবস্থাপক মনোজ রায়।

সভায় প্রধান অতিথি ড. এ এফ এম মতিউর রহমান গুণগত ঋণ বিতরণ ও টেকসই উদ্যোক্তা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন। তিনি সমন্বিত উদ্যোগ, দায়িত্বশীলতা ও আন্তরিকতার মাধ্যমে সিলেট বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখাগুলোর ব্যবসায়িক সূচকের পারফরম্যান্স আরও উন্নত করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী গৃহীত ৯০ দিনের কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে ঋণ আদায়ের হার বৃদ্ধি, ঋণস্থিতি উন্নয়ন, শ্রেণিকৃত ও খেলাপি ঋণ এবং অবলোপনকৃত ঋণ আদায় কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি পেশাদারিত্ব, দায়বদ্ধতা ও দলগত প্রচেষ্টার মাধ্যমে প্রধান কার্যালয় নির্ধারিত লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনে সকল কর্মকর্তাকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রমের বিভিন্ন দিক পর্যালোচনা করেন এবং লক্ষ্যমাত্রা অর্জনে করণীয় বিষয়ে মতবিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category