Headline
কর্মসংস্থান ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ইকবাল, সম্পাদক জাহাঙ্গীর উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী সার্ক জার্নালিস্ট ফোরামের প্রতিনিধি দলের সাথে নেপালে বাংলাদেশ রাষ্ট্রদূতের সাথে মতবিনিময় রায়পুরায় বালু থেকে মূল্যবান খনিজ পৃথকীকরণের দাবি, উদ্ভাবন পরিদর্শনে এমপি কাঠমান্ডুতে আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন: যোগ দিচ্ছেন বাংলাদেশের আট সাংবাদিক আইজেসি গ্লোবাল মিডিয়া গ্রুপ ও সার্ক জার্নালিস্ট ফোরামের মধ্যে বৈশ্বিক সাংবাদিকতা সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর কর্মসংস্থান ব্যাংকের সিলেট বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে কর্মসংস্থান ব্যাংকের ২৮৯তম টংগিবাড়ী শাখার উদ্বোধন কর্মীদের প্রাণচাঞ্চল্যে জমে উঠল ফেন্সি লিমিটেডের আয়োজন একশ’র বেশি হ্রদ যে উদ্যানে
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
/ অর্থনীতি
প্রেস রিলিজ।। কর্মসংস্থান ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ব্যাংকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোঃ ইকবাল হোসেন সভাপতি এবং রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর আলম read more
মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে কর্মসংস্থান ব্যাংকের ২৮৯তম শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে ২০২৬) টংগিবাড়ীস্থ ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজির সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার। কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ–২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার চৌধুরী। তিনি ব্যাংকের সার্বিক কার্যক্রম ও কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাংকের ভূমিকা সম্পর্কে অতিথিদের অবহিত করেন। প্রধান অতিথির বক্তব্যে এবিএম আব্দুস সাত্তার বলেন, দেশের ব্যাংকিং খাতে নানা চ্যালেঞ্জ থাকলেও কর্মসংস্থান ব্যাংক তুলনামূলকভাবে ইতিবাচক অবস্থানে রয়েছে। তিনি এ অর্জন ধরে রাখার পাশাপাশি আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে আরও কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানান। সভাপতির বক্তব্যে ড. এ এফ এম মতিউর রহমান বলেন, টংগিবাড়ী শাখার উদ্বোধন কর্মসংস্থান ব্যাংকের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। স্থানীয় যুবসমাজ, নারী উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে এ শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ তাঁর বক্তব্যে টংগিবাড়ীকে সম্ভাবনাময় এলাকা হিসেবে উল্লেখ করে বলেন, কৃষি, মৎস্য ও ক্ষুদ্র ব্যবসা খাতে আর্থিক সহায়তা ও প্রশিক্ষণ প্রদান করা হলে এ অঞ্চলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বলেন, ব্যাংকিং শুধু ব্যবসা নয়, বরং মানুষের কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের মাধ্যম। তিনি জানান, কর্মসংস্থান ব্যাংক নারীদের কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মো. হানিফ মিয়া এবং মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ও সাবেক অতিরিক্ত সচিব মো. মোস্তফা কামাল মজুমদার, উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা, মহাব্যবস্থাপক মাহমুদা ইয়াসমীন, মো. শফিকুল ইসলাম মিঞা, মো. আমিরুল ইসলাম, প্রধান কার্যালয়ের বিভাগীয় উপমহাব্যবস্থাপকবৃন্দ, ঢাকা বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তাসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।
তিস্তা নদীর বিপদসীমার পরিমাপ (গেজ রিডার) আবারও বৃদ্ধি করা হয়েছে। এ নিয়ে দুই দফায় বিপদসীমার পরিমাপ বৃদ্ধি করা হলো ৩৫ সেন্টিমিটার। পূর্বের পরিমাপের চেয়ে এবার ২০ সেন্টিমিটার বেশি বৃদ্ধি করা
প্রায় এক মাস ধরে অনেকটাই ধারাবাহিকভাবে রাজধানীর বিভিন্ন বাজারে কমছে ডিমের দাম। রোজার আগের সপ্তাহের তুলনায় এখন ডজন প্রতি ডিমের দাম কমেছে ১৫ টাকা করে। আর খুচরা দোকানে প্রতি পিস
আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে জুমার মুসল্লিদের টার্গেট করে শুক্রবার সকালে প্রচারে নেমেছেন প্রার্থীরা। সকাল ৮টার আগেই টঙ্গীস্থ নিজ বাসভবন থেকে বিএনপির মেয়রপ্রার্থী মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার সিটি
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটারদের কেন্দ্রে নিয়ে আসাই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দুর্যোগপূর্ণ আবহাওয়া, বেহাল সড়ক, জলাবদ্ধতা, ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র, ভোট কেন্দ্রে পানি জমে যাওয়া ও যানজটে ভোটাররা
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ২০দলীয় ঐক্যজোটের মনোনীত বিএনপির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকারের ধানের শীষ প্রতীকের পক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ মামুন,সাধারণ সম্পাদক আকরামুল
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে ‘জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশনের ব্যাজ ধারণ করে ট্রাফিক সহকারীরা’ নির্বাচনী প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার।