Headline
দক্ষ যুবসমাজ গঠনে রায়পুরায় EARN প্রকল্পের যাত্রা শুরু কপ-৩১ সম্মেলনে ৫টি জরুরি উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর কপ৩১: জলবায়ু কূটনীতিতে বাংলাদেশ কতটা প্রস্তুত কপ-৩১ সম্মেলন : আশাবাদ সামান্যই শুরু হলো কপ-৩১, রেকর্ড উষ্ণতার পৃথিবীতে জলবায়ু সমাধানের সন্ধান কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেকার যুবদের কর্মসংস্থানে বাংলাদেশ ব্যাংক ও কর্মসংস্থান ব্যাংকের অংশগ্রহণ চুক্তি সুপার মডেল মারিয়া কিসপট্টার জন্মদিন আজ রায়পুরায় অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদন্ড কর্মসংস্থান ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ইকবাল, সম্পাদক জাহাঙ্গীর
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

দক্ষ যুবসমাজ গঠনে রায়পুরায় EARN প্রকল্পের যাত্রা শুরু

প্রতিনিধি :
প্রকাশকাল : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

মো. মোস্তফা খান।।

নরসিংদীর রায়পুরায় ASPADA Poribesh Unnayan Foundation-এর বাস্তবায়নাধীন EARN Project-এর আওতায় অবহিতকরণ সভা (Inception Meeting) এবং উপজেলা সমন্বয় কমিটি (UCC) গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা খলিলুর রহমান সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ ফাতেমা আক্তার, EARN Project-এর উপজেলা ম্যানেজার মোঃ রিফাত আহমদ, উপজেলা উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, উপজেলা চাকরি সংস্থাপন কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রতিনিধি এবং প্রকল্পসংশ্লিষ্ট অংশীজনেরা।

সভায় EARN প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে যুবসমাজের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আত্মকর্মসংস্থানে উৎসাহ প্রদান এবং তরুণদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া উপজেলা পর্যায়ে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠা এবং প্রকল্পের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে উপজেলা সমন্বয় কমিটির (UCC) ভূমিকা, দায়িত্ব ও কার্যপরিধি নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে প্রশিক্ষণের পাশাপাশি কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সুযোগ সম্প্রসারণ জরুরি। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সভায় অংশগ্রহণকারীরা পারস্পরিক সহযোগিতা, সক্রিয় অংশগ্রহণ ও কার্যকর সমন্বয়ের মাধ্যমে EARN প্রকল্পের নির্ধারিত লক্ষ্য অর্জন এবং রায়পুরায় প্রকল্পের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।

সভাটির আয়োজন করে ASPADA Poribesh Unnayan Foundation-এর EARN Project, রায়পুরা উপজেলা, নরসিংদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category