Headline
কর্মসংস্থান ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ইকবাল, সম্পাদক জাহাঙ্গীর উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী সার্ক জার্নালিস্ট ফোরামের প্রতিনিধি দলের সাথে নেপালে বাংলাদেশ রাষ্ট্রদূতের সাথে মতবিনিময় রায়পুরায় বালু থেকে মূল্যবান খনিজ পৃথকীকরণের দাবি, উদ্ভাবন পরিদর্শনে এমপি কাঠমান্ডুতে আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন: যোগ দিচ্ছেন বাংলাদেশের আট সাংবাদিক আইজেসি গ্লোবাল মিডিয়া গ্রুপ ও সার্ক জার্নালিস্ট ফোরামের মধ্যে বৈশ্বিক সাংবাদিকতা সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর কর্মসংস্থান ব্যাংকের সিলেট বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে কর্মসংস্থান ব্যাংকের ২৮৯তম টংগিবাড়ী শাখার উদ্বোধন কর্মীদের প্রাণচাঞ্চল্যে জমে উঠল ফেন্সি লিমিটেডের আয়োজন একশ’র বেশি হ্রদ যে উদ্যানে
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

সার্ক জার্নালিস্ট ফোরামের প্রতিনিধি দলের সাথে নেপালে বাংলাদেশ রাষ্ট্রদূতের সাথে মতবিনিময়

বিশেষ প্রতিনিধি, কাঠমান্ডু: / ২৪০ Time View
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

বিশেষ প্রতিনিধি, কাঠমান্ডু:

কাঠমান্ডুতে সদ্য সমাপ্ত ‘৩য় আন্তর্জাতিক আদিবাসী ভাষা সম্মেলন-২০২৬’-এ যোগদানকারী বাংলাদেশ ও নেপালের জ্যেষ্ঠ সাংবাদিকদের এক যৌথ প্রতিনিধিদল আজ কাঠমান্ডুস্থ বাংলাদেশ হাউসে (BD House) সফর করেন। নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের আমন্ত্রণে সার্ক জার্নালিস্ট ফোরাম (এসজেএফ) অধীনে বাংলাদেশ ও নেপালের ১০ সদস্যের এই প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ ও মধ্যাহ্নভোজে অংশ নেন।

গত ৯ থেকে ১২ আগস্ট কাঠমান্ডুতে অনুষ্ঠিত এ সম্মেলনে অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধিদলে ছিলেন সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল ও দ্য বাংলাদেশ পোস্টের সিনিয়র করেসপনডেন্ট মো. আবদুর রহমান, দ্য ডেইলি বঙ্গবাণীর সম্পাদক মুশতাক আহমেদ মুবারকী, দ্য ডেইলি আজকাল’র বিশেষ প্রতিনিধি মো. জিয়াউর রহমান, ডেইলি ব্যাংক বীমা অর্থনীতি’র সম্পাদক মোহাম্মদ মুনীরুজ্জামান, ডেইলি আমার বাংলা’র ম্যানেজিং এডিটর পান্না জামান এবং ডেইলি আজকের প্রভাতের সিনিয়র করেসপনডেন্ট মো. আবু বকর সিদ্দিক।

অন্যদের মধ্যে নেপাল থেকে প্রতিনিধিদলে অংশ নেন ন্যাশনাল ফোরাম অব নিউজ জার্নালিস্টস-এর সভাপতি ও লাহানা মিডিয়ার সম্পাদক নৃপেন্দ্র লাল শ্রেষ্ঠ, সহ-সভাপতি সুনীল মহার্জন, লাহানা উইকলির সুরেন্দ্র ভক্ত শ্রেষ্ঠ এবং এপি১ টিভির রাজু নাপিত।

দুপুরে আয়োজিত এ বৈঠকে দুই দেশের গণমাধ্যম, আঞ্চলিক সাংবাদিকতা এবং আদিবাসী ভাষা সংরক্ষণ ও প্রচারে সাংবাদিকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শফিকুর রহমান ডেলিগেটদের স্বাগত জানান এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

বৈঠক শেষে প্রতিনিধিদলের সম্মানে বাংলাদেশ হাউসে এক মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। সম্পূর্ণ অনুষ্ঠানটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category