বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্যবসায়ী থেকে গভর্নর: আর্থিক খাতে নতুন চমকের নাম মোস্তাকুর রহমান : অয়ন আহমেদ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের সাথে বিশ্বশান্তি কুঠির প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ তারেক রহমানকে সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র অভিনন্দন দক্ষিণ এশিয়ার শান্তি ও সহযোগিতায় সাংবাদিকতার ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন দ‌ক্ষিণ এ‌শিয়ার নিরাপত্তা ও উন্নয়ন: মিডিয়ার দায়িত্বশীল ভূমিকা নিয়ে আন্তর্জা‌তিক সংলাপ দিল্লির আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে গেলেন ঢাকার তিন জ্যেষ্ঠ সাংবাদিক থিম্পুতে বিমসটেক পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক চতুর্থ বৈঠক সম্পন্ন। খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র দোয়া মাহফিল ডাকসু’তে পাহাড়ের নেতৃত্বের জয়: ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতি’র অভিনন্দন

বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ে জায়গা সংকটে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম

Reporter Name / ২৪২ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

মোঃ বাদল মিয়া, বেলাব ( নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর বেলাব উপজেলার অন্তর্গত ঢাকা সিলেট মহাসড়কের পাশে অবস্থিত বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়। এক সময় স্কুলটি প্রায় অচল ছিল, আজ স্কুলটিই গৌরবময় ইতিহাসের ধারক।

১৯৮৩ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি বর্তমানে এসএসসি পরীক্ষায় ধারাবাহিক সাফল্যের মাধ্যমে উপজেলা ও জেলার শিক্ষাক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। এক সময় এই বিদ্যালয় শূন্য শতাংশ পাসের কারণে শিক্ষক-কর্মচারীদের বেতন বন্ধ হয়ে গিয়েছিল।

সেই সংকট কাটিয়ে বিদ্যালয়টি নবম বারের মতো বেলাব উপজেলায় প্রথম স্থান এবং পঞ্চমবারের মতো নরসিংদী জেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছে। গত পাঁচ বছরের বিদ্যালয়টির এসএসসি সাফল্য ছিলো ২০২১ সালে ৭০টি এ+,২০২২: সালে ৪৯টি এ+,২০২৩ সালে ৬৪টি এ+, ২০২৪ সালে ৫৬টি এ+এবং ২০২৫ সালে ৪১টি এ+ সহ শতভাগ পাসের জন্য বিদ্যালয়টি উপজেলার ১ম এবং জেলা পর্যায়ে ৫ম বারের মতো দ্বিতীয় স্হানে রয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, প্রতিটি বছরেই বিদ্যালয়ের পাসের হার শতভাগ। শুধু একাডেমিক ফলাফল নয়, বিজ্ঞান মেলা, জাতীয় শিক্ষা সপ্তাহ, রচনা, বিতর্ক, কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা নিয়মিত জেলা ও জাতীয় পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী সংখ্যা প্রায় ১৩০০ জন। তাদের পাঠদান করছেন ৩৩ জন নিবেদিতপ্রাণ শিক্ষক এবং ৬ জন কর্মচারী। সম্প্রতি ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীত হওয়ার ফলে বিদ্যালয়ের মোট জায়গার দুই-তৃতীয়াংশ রাস্তায় চলে যায়। এই পরিস্থিতিতে বিদ্যালয় পরিচালনায় মারাত্মক সংকট দেখা দিয়েছে। বর্তমান জায়গা দিয়ে শ্রেণিকক্ষ, অফিস, ল্যাব, টয়লেট ও অন্যান্য অবকাঠামো পরিচালনা করা সম্ভব হচ্ছে না। ২০২২ সালে নরসিংদীর তৎকালীন জেলা প্রশাসক বিদ্যালয়ের পাশের ফাঁকা জায়গা অধিগ্রহণের জন্য প্রস্তাব গ্রহণ করেন এবং তা শিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রক্রিয়ার মধ্যে আসে। তবে এখনো পর্যন্ত জমি অধিগ্রহণ সম্পন্ন না হওয়ায় বিদ্যালয়টির ভবিষ্যৎ নিয়ে গভীর শঙ্কা তৈরি হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, বিদ্যালয়ের পাশে ৩২ শতাংশ জমি অধিগ্রহণের জন্য নরসিংদী জেলা প্রশাসকের কাছে প্রশাসনিক অনুমোদনসহ জমা দেওয়া আছে । ডি সি স্যার ইচ্ছা করলে ৩২ শতাংশ জমি অধিগ্রহণ করে দিতে পারে। এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে হলে এখনই প্রয়োজন স্থায়ী অবকাঠামো ও পর্যাপ্ত জায়গা। তা নাহলে এই গৌরব এক সময় হারিয়ে যাবে।

বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল করিম বলেন, বিদ্যালয়টির জায়গায় সংকট সমাধানের চেষ্টা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives