Headline
বেকার যুবদের কর্মসংস্থানে বাংলাদেশ ব্যাংক ও কর্মসংস্থান ব্যাংকের অংশগ্রহণ চুক্তি সুপার মডেল মারিয়া কিসপট্টার জন্মদিন আজ রায়পুরায় অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদন্ড কর্মসংস্থান ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ইকবাল, সম্পাদক জাহাঙ্গীর উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী সার্ক জার্নালিস্ট ফোরামের প্রতিনিধি দলের সাথে নেপালে বাংলাদেশ রাষ্ট্রদূতের সাথে মতবিনিময় রায়পুরায় বালু থেকে মূল্যবান খনিজ পৃথকীকরণের দাবি, উদ্ভাবন পরিদর্শনে এমপি কাঠমান্ডুতে আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন: যোগ দিচ্ছেন বাংলাদেশের আট সাংবাদিক আইজেসি গ্লোবাল মিডিয়া গ্রুপ ও সার্ক জার্নালিস্ট ফোরামের মধ্যে বৈশ্বিক সাংবাদিকতা সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর কর্মসংস্থান ব্যাংকের সিলেট বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
/ বিশেষ সংবাদ
প্রেস বিজ্ঞপ্তি: বেকার যুব ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থান এবং নতুন অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও কর্মসংস্থান ব্যাংকের মধ্যে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের read more
মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে কর্মসংস্থান ব্যাংকের ২৮৯তম শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে ২০২৬) টংগিবাড়ীস্থ ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজির সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার। কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ–২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার চৌধুরী। তিনি ব্যাংকের সার্বিক কার্যক্রম ও কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাংকের ভূমিকা সম্পর্কে অতিথিদের অবহিত করেন। প্রধান অতিথির বক্তব্যে এবিএম আব্দুস সাত্তার বলেন, দেশের ব্যাংকিং খাতে নানা চ্যালেঞ্জ থাকলেও কর্মসংস্থান ব্যাংক তুলনামূলকভাবে ইতিবাচক অবস্থানে রয়েছে। তিনি এ অর্জন ধরে রাখার পাশাপাশি আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে আরও কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানান। সভাপতির বক্তব্যে ড. এ এফ এম মতিউর রহমান বলেন, টংগিবাড়ী শাখার উদ্বোধন কর্মসংস্থান ব্যাংকের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। স্থানীয় যুবসমাজ, নারী উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে এ শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ তাঁর বক্তব্যে টংগিবাড়ীকে সম্ভাবনাময় এলাকা হিসেবে উল্লেখ করে বলেন, কৃষি, মৎস্য ও ক্ষুদ্র ব্যবসা খাতে আর্থিক সহায়তা ও প্রশিক্ষণ প্রদান করা হলে এ অঞ্চলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বলেন, ব্যাংকিং শুধু ব্যবসা নয়, বরং মানুষের কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের মাধ্যম। তিনি জানান, কর্মসংস্থান ব্যাংক নারীদের কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মো. হানিফ মিয়া এবং মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ও সাবেক অতিরিক্ত সচিব মো. মোস্তফা কামাল মজুমদার, উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা, মহাব্যবস্থাপক মাহমুদা ইয়াসমীন, মো. শফিকুল ইসলাম মিঞা, মো. আমিরুল ইসলাম, প্রধান কার্যালয়ের বিভাগীয় উপমহাব্যবস্থাপকবৃন্দ, ঢাকা বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তাসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।
সঞ্জয় দত্তের জীবনী নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা ‘সাঞ্জু’। বলিউড সুপার স্টার আমির খানের অভিনয় করার কথা ছিল নাকি এই ছবিটিতে। গুঞ্জন আছে আমির এ সিনেমায় অভিনয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ‘সাঞ্জু’র
প্রায় এক মাস ধরে অনেকটাই ধারাবাহিকভাবে রাজধানীর বিভিন্ন বাজারে কমছে ডিমের দাম। রোজার আগের সপ্তাহের তুলনায় এখন ডজন প্রতি ডিমের দাম কমেছে ১৫ টাকা করে। আর খুচরা দোকানে প্রতি পিস
দীর্ঘ দুই মাস পর আজ থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনায় আবার মাছ ধরা শুরু হচ্ছে। পদ্মা-মেঘনাসহ পাঁচটি অভয়াশ্রমে গত দুই মাস ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। এ নিষেধাজ্ঞা গতকাল সোমবার
টিজারেই চমক ছিল। আসলে যাঁর জীবন নিয়ে ছবিটা, তাঁর জীবনটা ভরা শুধু চমক আর চমক। তাই, রাজকুমার হিরানির মতো বাঘা পরিচালক যখন তাঁকে নিয়ে ছবি বানান, তখন সেটা নিয়ে আলোচনা
ঝড়-বৃষ্টি সত্ত্বেও রবিবার নগরে কমবেশি প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। বিশেষ করে প্রধান দুই মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর আলম ও হাসান উদ্দিন সরকার প্রচারণায় ব্যস্ত সময় পার করেন। তাঁরা ঘরোয়া বৈঠক, কর্মীদের সঙ্গে
বাংলাদেশে একটা সময় ছিলো যখন ঈদের ছবি মানেই ছিলো শাকিব-অপুর চলচ্চিত্র। গত দুই তিন বছরে অবশ্য পরিস্থিতি পরিবর্তন হয়েছে। পারিবারিক ও ব্যক্তিগত কারণে শাকিব খান ও অপু বিশ্বাস আর এখন