প্রেস রিলিজ।।
কর্মসংস্থান ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ব্যাংকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোঃ ইকবাল হোসেন সভাপতি এবং রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) অনুষ্ঠিত এ নির্বাচনে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের বিভিন্ন পদে কর্মকর্তারা নির্বাচিত হন।
নির্বাচনে মোহাম্মদ আবু সাঈদ কার্যকরী সভাপতি, রামকৃষ্ণ নাথ ও মামুন হায়দার সহ-সভাপতি, জি. এস. এম. তৌফিক আহসান অতিরিক্ত সাধারণ সম্পাদক, মোহাম্মদ আব্দুল জলিল ও মোঃ হাফিজুর রহমান যুগ্ম সম্পাদক এবং মোঃ মনির হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া রাসেল মাহমুদ সহ-সাংগঠনিক সম্পাদক, শাহনাজ জাহান অর্থ সম্পাদক, মোহাম্মদ রেজাউল আলম দপ্তর সম্পাদক, এস. এম. আসাদুজ্জামান কবি উপ-দপ্তর সম্পাদক, ফয়েজ উল্লাহ প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মোঃ ইউসুফ আলী সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কেন্দ্রীয় পরিষদের অন্যান্য পদে মোঃ মিজানুর রহমান সমাজকল্যাণ সম্পাদক, মুঃ সাফায়াত কামাল আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, পিয়ারুল হাসান বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মৌমিতা সুলতানা মহিলা বিষয়ক সম্পাদক, মোঃ আব্দুল মজিদ ধর্ম বিষয়ক সম্পাদক, মোঃ সাইফুল ইসলাম অধ্যয়ন ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক এবং মোঃ মেহেদী হাসান সহকারী অধ্যয়ন ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাহী কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মোহসিন আলম হীরা, মনিরুল ইসলাম, হাসান সিকদার ও এস. এম. আকমল হাকিম।
নির্বাচনে সভাপতি নির্বাচিত হওয়ার পর মোঃ ইকবাল হোসেন ভোট প্রদানকারী সকল কর্মকর্তা, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
তিনি বলেন, “এই বিজয় কোনো একক ব্যক্তির নয়; এটি কর্মসংস্থান ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীর ঐক্য, আস্থা ও ভালোবাসার বিজয়।”
নবনির্বাচিত সভাপতি আরও বলেন, সকলের পরামর্শ ও সহযোগিতায় ঐক্যবদ্ধভাবে কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার, পেশাগত মর্যাদা, কল্যাণ ও স্বার্থ সংরক্ষণে কাজ করা হবে। একই সঙ্গে অতীতের বিদ্বেষ ও বিভেদ ভুলে কর্মকর্তা-কর্মচারীদের অধিকার ও কল্যাণে সবাইকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
নতুন কমিটির নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত স্বার্থ, কল্যাণ ও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।