সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
দক্ষিণ এশিয়ার শান্তি ও সহযোগিতায় সাংবাদিকতার ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন দ‌ক্ষিণ এ‌শিয়ার নিরাপত্তা ও উন্নয়ন: মিডিয়ার দায়িত্বশীল ভূমিকা নিয়ে আন্তর্জা‌তিক সংলাপ দিল্লির আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে গেলেন ঢাকার তিন জ্যেষ্ঠ সাংবাদিক থিম্পুতে বিমসটেক পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক চতুর্থ বৈঠক সম্পন্ন। খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র দোয়া মাহফিল ডাকসু’তে পাহাড়ের নেতৃত্বের জয়: ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতি’র অভিনন্দন শিক্ষাবিদ সিরাজুল হকের স্মরণসভা অনুষ্ঠিত বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ে জায়গা সংকটে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম বাসা আর বাসভবনের বৈষম্য দূর করতে হবে: মোয়াজ্জেম হোসেন আলাল মাইলস্টোন স্কুল ট্র্যাজেডি: সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের শোক

বরবাদ এক আকর্ষণীয় নীতু চরিত্রে ইধিকা পাল

Reporter Name / ২২৮ Time View
Update : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

স্টাফ রিপোর্টার:

ঢাকার চলচ্চিত্রের স্টারডম পেরিয়ে সুপারস্টার শাকিব খানের স্টারডম এখন অন্য লেভেলে চলমান। বাংলাদেশে এখন একমাত্র সুপারস্টার তিনিই। সময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয়ে ওঠা তার অভিনয়শৈলী আর ক্যারিশম্যাটিক পর্দা উপস্থিতি এক কথায় তুলনাহীন।

এই ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ ছবিটি। এই ছবির মুক্তি পাওয়া টিজারে শাকিব খানের একই সঙ্গে ভয়ঙ্কর আর আকর্ষণীয় লুক নজর কাড়ছে সকলের। সেই সঙ্গে এই টিজারে এক মায়াময় সুন্দরীকেও এক ঝলক দেখা গেছে। আর তাকে নীতু বলে পরিচয় করিয়ে দিচ্ছেন শাকিব খান নিজেই। এখানে এক সংলাপে শাকিব বলছেন, তিনি অতীত বা ভবিষ্যত কিছুই বোঝেন না। তিনি শুধু বোঝেন নীতুকে না পেলে সব বরবাদ করে দেবেন তিনি।

এই নীতু কিন্তু আমাদের সবার প্রিয় ইধিকা পাল। কলকাতার এই অভিনেত্রী এর আগেও শাকিব খানের সঙ্গে প্রিয়তমা ছবিতে জুটি বেঁধে সকলের প্রিয় হয়ে উঠেছেন। সম্প্রতি টালিউডের সবচেয়ে বড় তারকা দেবের সঙ্গে তার কিশোরী গান তো রীতিমতো ভাইরাল। সুন্দরী ইধিকা তার মায়াময় মুখশ্রী আর পরিমিত আবেদনে আকর্ষণীয় হয়ে ওঠছেন দিন দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives